আন্তর্জাতিক

ট্রাম্প ও অভ্যন্তরীণ চাপে নেতানিয়াহু

ট্রাম্প ও অভ্যন্তরীণ চাপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও জনমতের চাপের মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে মোকাবিলার কৌশল নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে সংঘটিত ঘটনাগুলোকে ইসরাইল প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরছে। দেশটির কর্মকর্তাদের দাবি, সীমান্তে মোতায়েন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে শুধু আন্তর্জাতিক চাপই নয়, দেশের ভেতরেও নেতানিয়াহু সরকারের ওপর অসন্তোষ বাড়ছে। দীর্ঘদিন ধরে সরকার হিজবুল্লাহকে দুর্বল করা এবং উত্তর ইসরাইলের সীমান্তবর্তী এলাকাগুলোকে নিরাপদ করার প্রতিশ্রুতি দিয়ে আসছে।

কিন্তু এখন পর্যন্ত এ ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেক ইসরাইলি নাগরিক। সীমান্ত নিরাপত্তা ও হিজবুল্লাহ ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চাপ বাড়ছে।

বিশ্লেষকদের মতে, একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ অসন্তোষ—এই দুইয়ের মধ্যে পড়ে নেতানিয়াহু সরকার এখন কঠিন এক সময় পার করছে।

সূত্র: আল জাজিরা

সম্পর্কিত খবর

লিঙ্ক কপি হয়েছে!