রাজনীতি

শেখ হাসিনার ফাঁ/সির রায় কার্যকর চায় মঞ্চ ২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’ নামের একটি সংগঠন।

‘মঞ্চ ২৪’-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত। যে দল সেনাবাহিনীতে হত্যার সঙ্গে জড়িত বাংলাদেশে সেই দলের রাজনীতির করার সুযোগ নেই। সেই দলকে আইনগতভাবে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করতে হবে৷

হাসিনুর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তি নিশ্চিত করতে হবে। ১৬ বছর লেগেছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট পেতে। এই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা ও তাপস জড়িত। ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে। ভারতকে আর প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। ভারত আমাদের শত্রু, মোদী আমাদের শত্রু।

সম্পর্কিত ভিডিও

লিঙ্ক কপি হয়েছে!