নগর ভবনের সামনে "ঢাকা বাঁচাও, হকার হটাও" ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও নারী থ্রিলার লেখক সোহানী শিফা।
এক কথার প্রসঙ্গে বলেন সোহানী শিফা 'ঢাকায় ১ লাখ চাঁদাবাজের কাছে জিম্মি ৩ কোটি মানুষ'।
তাঁর মূল দাবি হলো পথচারীদের হাঁটার জায়গা সম্পূর্ণ হকারমুক্ত করতে হবে এবং অবৈধ অটোরিকশা উচ্ছেদ করতে হবে। ফুটপাত বা মূল সড়কে ব্যবসা না দিয়ে হকারদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তিনি।
জনদুর্ভোগের চিত্র তুলে ধরে এবং সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতার প্রতিবাদে তিনি নগর ভবনের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন এবং প্রতিবাদী বক্তব্য দেন।
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে সোচ্চার এই তরুণী আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছেন।