বিনোদন

অপুর দাবি, যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে

অপুর দাবি, যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যে যেমন উন্মাদনা দেখা যায়, সেই আবহে মেতে উঠেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসও। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দলের সমর্থকদের তর্ক-বিতর্কের মধ্যেই নিজের পছন্দের দল হিসেবে তিনি আবারও ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়েছেন।

অপু বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরেই তিনি ব্রাজিলের ভক্ত। বিশেষ করে ব্রাজিলিয়ান তারকা নেইমারের খেলা তার বেশ পছন্দ। তার ভাষ্য, ব্রাজিলের ফুটবলে একটি স্বতন্ত্র ছন্দ ও সৌন্দর্য রয়েছে, যা তাকে বরাবরই আকৃষ্ট করে। তবে খেলার আসল আনন্দ পেতে বিভিন্ন দলের সমর্থক থাকা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

মজার বিষয় হলো, অপু বিশ্বাস ব্রাজিলের সমর্থক হলেও তার ছেলে জয় সমর্থন করে আর্জেন্টিনাকে। পরিবারের ভেতর ভিন্ন দলের সমর্থন থাকায় বিশ্বকাপের সময় খেলার উত্তেজনা আরও বেড়ে যায় বলে জানান এই অভিনেত্রী।

বিশ্বকাপ এলেই তার পরিবারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় উল্লেখ করে অপু বলেন, খেলার সময়সূচি অনুযায়ী অনেক রাত পর্যন্ত জেগে ম্যাচ উপভোগ করেন তারা। কখনও কখনও দৈনন্দিন কাজ দ্রুত শেষ করে টেলিভিশনের সামনে বসে পড়তে হয়। তার মতে, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি এক ধরনের উৎসব, যা মানুষের মধ্যে আলাদা আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

সম্পর্কিত খবর

লিঙ্ক কপি হয়েছে!