কৃষি

কোরবানির গরু সাজাতে ৫ হাজার টাকার মালা

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর গাবতলি পশুর হাটে জমে উঠেছে গরুর মালার বাজার। কোরবানির গরু সাজাতে বাহারি মালা কিনছেন অনেক ক্রেতা। হাটের বিভিন্ন দোকানে মিলছে দেশি-বিদেশি ডিজাইনের গরুর মালা, পাকিস্তানি মালা, পুঁতির মালা ও রঙিন সাজসজ্জার বিভিন্ন সামগ্রী।

বিক্রেতারা বলছেন, ১০০ টাকা থেকে শুরু করে ৫৫০০ টাকা দামের গরুর মালাও বিক্রি হচ্ছে গাবতলি হাটে। কোরবানির গরু সাজানোর এই ট্রেন্ড এখন বাড়ছে রাজধানীর বিভিন্ন পশুর হাটে। কেউ শখে, কেউ আবার ঐতিহ্য ধরে রাখতে গরুর গলায় পরাচ্ছেন বাহারি মালা।

সম্পর্কিত ভিডিও

লিঙ্ক কপি হয়েছে!