কৃষি

২০০ বছরের ঐতিহ্য বিক্রমপুরের গোয়ালিমান্দ্রা হাট

প্রাচীন বিক্রমপুরের ঐতিহ্য বহন করে চলা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা হাট।

প্রায় ২০০ বছরের পুরোনো একটি সাপ্তাহিক হাট। একসময় গবাদিপশুর কেনাবেচার জন্য পরিচিত এই হাট আজ পরিণত হয়েছে একটি বৃহৎ গ্রামীণ বাণিজ্যকেন্দ্রে।

প্রতি মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত বসা এই হাটে দূরদূরান্ত থেকে আসেন হাজারো ক্রেতা-বিক্রেতা। ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, তাজা মাছ, শাকসবজি, ফলমূল, শুঁটকি, মিঠাই, পাটি, কুলাসহ নানা পণ্যের সমাহার দেখা যায় এখানে।

পাশাপাশি বড় পরোটা, মিষ্টি, দই, ঘোল ও ছানার জন্যও হাটটির রয়েছে আলাদা খ্যাতি।

একসময় খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চল থেকে নৌপথে ব্যবসায়ীরা এই হাটে আসতেন।

সময়ের পরিবর্তনে সেই নৌ-বাণিজ্য হারিয়ে গেলেও গোয়ালিমান্দ্রা হাট আজও টিকে আছে এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও ঐতিহ্যের কেন্দ্র হিসেবে।

সম্পর্কিত ভিডিও

লিঙ্ক কপি হয়েছে!