জাতীয়

চীনের রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) রাতে চীনের দালিয়ান শহরে অনুষ্ঠিত এই ভোজসভায় বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন।

নৈশভোজে দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি, মন্টিনিগ্রো ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেন। আন্তর্জাতিক এই আয়োজনে বিশ্বনেতাদের মধ্যে সৌজন্য বিনিময় ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনানুষ্ঠানিক আলোচনা ও সৌজন্য সাক্ষাতের সুযোগ হয়েছে।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে সোমবার রাতে দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সফরসূচি অনুযায়ী, বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বুলেট ট্রেনে বেইজিংয়ে যাবেন, যেখানে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

লিঙ্ক কপি হয়েছে!